দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে মুকসুদপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
শনিবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
পরে ৭৭টি পরিবারের মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৬ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ১৩ হাজার টাকা তুলে দেয়া হয়। এছাড়া চাউল, শুকনো খাবার তুলে দেওয়া হয়।
এ সময় উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার তিনটি ইউনিয়নের চারটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এরপর থেকে খোলা আকাশের নিচে বসবাস করে আসছে পরিবারগুলো।
জেবি