দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় গাড়ি ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত মিশুক গাড়ি ও তাদের কাছে থাকা একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. কল্লোব মিয়া (২০), মো. আলামিন মিয়া (২০), মো. আবীর মিয়া (২০) ও মো. নাজমুল হাসান বোনাস (১৯)।
তাদের সকলের বাড়ি গাইবান্ধা সদরের মধ্য ধানঘড়া গ্রামে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. কামাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, জেলা পুলিশের একটি দল অন্য বিশেষ অভিযানে শুক্রবার রাতে গোপালপুরে অবস্থান করছিল। এ সময় ব্যাটারিচালিত গাড়ি ছিনতাইচক্রের সদস্যরা গাড়িটি ছিনতাই করে সদরের গোপালপুর বাজারের পশ্চিম পার্শ্বে জগতরায় গোপালপুর গ্রামের একটি ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। এলাকার লোকজন ছিনতাইচক্রকে চিনতে পেরে ধাওয়া করতে থাকে। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং ওই মিশুক গাড়িটি উদ্ধার করে।
এ সময় তাদের কাছে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র পাওয়া যায়।
পুলিশ সুপার আরও জানান, আসামিরা স্বীকার করে তারা ওই দিন সন্ধ্যায় গাইবান্ধা শহরের ফকির পাড়া মোড় থেকে অটো মিশুক গাড়িটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুরে নিয়ে গিয়ে নির্জন স্থানে চালককে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে মিশুক গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় মিশুক চালক মো. ওয়াজেদ আলী চারজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ তা তদন্ত করছে।
জেবি