• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা
  • কলমাকান্দা

ডিবি পরিচয়ে যুবককে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ

মাহমুদুল হাসান, নেত্রকোনা
  ০৭ অক্টোবর ২০২৩, ১৬:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নেত্রকোনার কলমাকান্দায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মনিরুল ইসলাম নামে (২৫) এক যুবককে নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের নিজ বাড়ি থেকে একটি মাইক্রোবাসে তাকে তুলে নেওয়া হয়। শনিবার (৭ অক্টোবর) দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মুনিরুল ইসলাম পাঁচকাটা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি ফেনী জেলায় একটি মাদরাসায় পড়াশোনা করেছেন। পরে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি মাদরাসা থেকে মুফতি পাশ করেন। পরে টঙ্গী এলাকায় একটি মাদরাসায় বেশ কিছুদিন শিক্ষকতা করেন। এরপর ঢাকার একটি জাতীয় দৈনিক পত্রিকায় বছর খানেক চাকরি করেন। চাকরি ছেড়ে এক বছর আগে গ্রামে চলে যান। সেখানে ওয়াজ মাহফিল করতেন। পাশাপাশি রাসায়নিক সার নিয়ে গবেষণা করতেন।

মনিরুলের বাবা জাকির হোসেন বলেন, ‘মুনিরুলকে ধরে নিয়ে যাওয়ার সময় ওই চারজন তাদের পরিচয়পত্র দেখিয়েছে। তাদের হাতে পিস্তল ও হাতকড়া ছিল। বুধবার বিকেল থেকে তারা আমাদের বাড়ির আশপাশে ও বাজারে ঘুরেছেন। সবাই তাদের দেখেছে, আমিও দেখেছি। তারা যে আমার ছেলেকে ধরতে এসেছে তখন তা বুঝতে পারেনি। তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভোরে চারজন লোক এসে ঘরের দরজায় নক করে। দরজা খুললে তারা গোয়েন্দা পুলিশের পরিচয় দেয়। ঘরে ঢুকে মুনিরুলকে ধরে বাইরে থাকা একটি সাদা রঙের মাইক্রোবাসের কাছে নিয়ে যায়। তারা জানায়, মুনিরুলের বিরুদ্ধে কোনো মামলা নেই। তার কাছ থেকে কিছু তথ্য জানা হবে। তথ্য জেনেই ছেড়ে দেওয়া হবে।

কিন্তু গাড়ির কাছে নিয়েই তাকে তুলে নিয়ে চলে যায়। তবে মুনিরুলকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এটা তারা জানায়নি।

এ বিষয়ে নাজিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সমর আলী বলেন, ‘সকালে ঘটনা শুনে গ্রামের লোকজন জড়ো হয়। পরে মুনিরুলের বাবা জাকির হোসেনকে নিয়ে থানায় গেলাম। পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলল। ওই পরিবারের সবাই আতঙ্ক আর উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।’

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম) বলেন, ‘মুনিরুলকে কে বা কারা ডিবি পরিচয়ে নিয়ে গেছে এটা জেনেছি। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা বিষয়টি গুরুত্বের সহিত খোঁজখবর নিচ্ছি। পরিবারের লোকজনও খুঁজে দেখুক।’

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আশা করি আগামী দুই একদিনের মধ্যে মূল ঘটনার রহস্য উদঘাটন হবে। তারপর বিস্তারিত জানানো হবে।

জেবি

  • নেত্রকোনা
  • সারাদেশ
  • যুবক
  • ডিবি
  • তুলে নেয়া
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।