দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে পিকলু মজুমদার নামে এক হিন্দু আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক মুসলিম নারীর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার হাতে এক গৃহবধূর ধর্ষণের শিকার হয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে। ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার ফেনী মডেল থানায় পিকলু মজুমদারের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
পিকলু ফেনী পৌরসভার মাস্টার পাড়ার মৃত অমর বিন্দু মজুমদারের ছেলে ও ফেনী আদালতের আইনজীবী।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আইনজীবী নিজেকে অবিবাহিত দাবি করে ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে আসছিল। মামলা দায়েরের পর পিকলু মজুমদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেবি