• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • জাজিরা

কিশোরীকে ধর্ষণচেষ্টার শাস্তি জুতাপেটা

মো. রোমান আকন্দ, শরীয়তপুর
  ০৬ অক্টোবর ২০২৩, ২১:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার শাস্তি হিসেবে তিন সন্তানের জনককে জুতাপেটা করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার সন্ধ্যায় (৬ অক্টোবর) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হয়।

গত ৩ অক্টোবর রাতে জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বড় মুলনা তালুকদার কান্দী গ্রামে সালিশ বৈঠকে আবু তালেব ঢালীকে (৪৫) জুতাপেটা করা হয়। আবু তালেব ঢালী বড় মুলনা তালুকদার কান্দি গ্রামের আজিদ ঢালীর ছেলে। সে পেশায় রিকশাচালক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবু তালেব ঢালী গত ২ অক্টোবর দুপুরের দিকে তার প্রতিবেশী দরিদ্র পরিবারের অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে পেছন থেকে মুখ চেপে বাড়ির পাশে বাবুল শিকদারের একটি ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে আবু তালেব ঢালী পালিয়ে যায়।

বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে গত ৩ অক্টোবর রাতে ওই এলাকায় সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠকে এলাকার খোকন তালুকদার, এসকান তালুকদার, মাস্টার মান্নান ঢালী, সোহরাবসহ কয়েকজন সালিশে উপস্থিত ছিলেন। সালিশে ওই কিশোরীকে ধর্ষণচেষ্টার শাস্তি হিসেবে তার মায়ের কাছে মাফ চাওয়া ও ৫০টি জুতাপেটার সিদ্ধান্ত হুকুম দেন সালিশের মাতব্বররা। পরে অভিযুক্তের মা জুতাপেটা করেন।

সালিশকারকদের প্রধান খোকন তালুকদার বলেন, এলাকায় একটা ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় যাতে অশান্তি সৃষ্টি না হয় সে কারণে এলাকার মুরব্বিরা বসে বিষয়টি মিমাংসা করে দিয়েছেন।

ওই কিশোরীর বাবা দুইমাস আগে মারা গেছেন। মা ছাড়া কিশোরীর কেই নেই। মা মেয়ে দুজনেই সরল টাইপের। তারা খুবই গরিব ও অসহায়। মানুষের সাহায্য সহযোগিতায় চলে তাদের জীবন। ঘটনার পর কিশোর ও তার মা লোকলজ্জার ভয়ে ঘর থেকে বের হচ্ছে না।

কিশোরী বলেন, আবু তালেব ঢালী এর আগেও কয়েকবার আমাকে উত্যক্ত করছে, কুপ্রস্তাব দিয়েছে। আমি তা মায়ের কাছে বলার পর মা তার পরিবার কাছে বলেছে এরকম আর না করতে। কিন্তু তারপরও সে ভালো হয়নি। আমাকে একা পেয়ে পেছন থেকে মুখ চেপে ঘরে নিয়ে নষ্ট করতে চাইছে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সালিশ বৈঠক করে তাকে ৫০টি জুতাপেটার হুকুম দেয়। পরে তার মা তাকে হালকাভাবে কয়কটি জুতা দিয়ে মারে। এ ঘটনার পর আমি আমি লজ্জায় ঘর থেকে বের হতে পারছি না। আমরা গরিব অসহায় বলে সে আমার সঙ্গে এরকম জঘন্য কাজ করতে পারছে।

কিশোরী মা বলেন, আবু তালেব ঢালী আমার মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে। এলাকার মাদবররা সালিশ বৈঠক করে তার বিচার করছে। তারা তাকে আমার কাছে মাফ চাইতে বলছে এবং ৫০টি জোতাপেটার হুকুম দিছে। সালিশদের হুকুমে আবু তালেবের মা আবু তালেবকে কোনোরকম হালকাভাবে জুতা দিয়ে করেকটি বাড়ি দিছে। তাদের এ বিচার আমাদের মনপুত হয় নাই। আমরা গরিব অসহায় বলে থানায় গিয়ে মামলা করারও সামর্থ নাই। দুই মাস হয় আমার স্বামী মারা গেছে। এই একটা মাত্র মেয়ে ছাড়া আমার কেউ নাই। মানুষের সাহায্য সহযোগিতায় এই মেয়েকে নিয়ে কোনোমতে বেঁচে আছি। আমরা গরীব অসহায় বলে আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করছে। আল্লাহ ছাড়া আমাদের বিচার দেওয়ার মতো কেউ নাই।

অভিযুক্ত আবু তালেব ঢালী বলেন, আমি ওই ঘরে তাস রেখেছিলাম। তাস আনতে ওই ঘরে গিয়ে দেখি ওই মেয়ে ঘরে। তখন আমি ঘর থেকে বের হয়ে যাই। পরে এলাকার লোকজন আমার বিরুদ্ধে বদনাম রটায় আমি নাকি ওই মেয়ের ইজ্জত নষ্ট করতে গেছি। পরে এলাকার লোকজন সালিশ বৈঠক করে এর বিচার করেছে। আমার মা আমাকে জুতা দিয়ে বারি মারেছে। আমি দোষ না করলেও এখন আমি দুষি। তাই আমি সবকিছু মেনে নিয়েছি। এ বিষয়ে আমার কোন অভিযোগ নাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ওই কিশোরীর পক্ষ থেকে অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি। অভিযোগ নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • ধর্ষণচেষ্টা
  • জুতাপেটা
  • শরীয়তপুর
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।