দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই স্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত নবম আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে জেলার নালিতাবাড়ি উপজেলা সদরের সেঁজুতি অঙনে এ আসর অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং ছড়াকার শহীদুল ইসলাম ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ছড়াকার ও শিক্ষক আশরাফ আলী চারু, প্রভাষক আজাদ সরকার, শিক্ষক কার্তিক সাহা, শিক্ষক মাহমুদুল আহসান লিটন।
‘মুক্তিযুদ্ধের চেতনা ও শিক্ষক দিবসের ভাবনা’ শিরোনামে একুশে পাঠচক্রের ৯ম আসরে বক্তারা মেধাবীদের শিক্ষকতা পেশায় আনার আহ্বান জানান। তারজন্য শিক্ষকদের আলাদা ও সর্বোচ্চ বেতন স্কেল প্রয়োজন। আর ড.কুদরত ই খোদা শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব। এছাড়াও অতীত এবং সামসময়িক শিক্ষার প্রেক্ষাপট নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হয়।
এ সময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মো.আল-আমিন, প্রভাষক স্বপ্না জামান, সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ।
আলোচনা শেষে উপস্থিত কবি-সাহিত্যিক ও শিক্ষকরা স্বরচিত কবিতা পাঠ করেন।
জেবি