• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • বরগুনা

গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

রিয়াজ আহমেদ মুছা, বরগুনা
  ০৬ অক্টোবর ২০২৩, ১৭:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শত শত সদস্যের আমানতের কোটি টাকা নিয়ে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি এনজিও গতকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে উধাও হয়ে গেছে। খবর পেয়ে শত শত সদস্যরা ওই রাতেই তাদের টাকা ফিরে পেতে বিক্ষোভ করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভুক্তভোগী সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত জুন মাসে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেন নামে একটি এনজিও আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সেলিম রেজা টিটুর বাড়িতে একটি অফিস ভাড়া নেন। এ এনজিওর নির্বাহী পরিচালক মো. আবু ছালেহ তালুকদার পরে কার্যক্রম শুরু করেন।

আবু ছালেহ বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের আবু বক্কর তালুকদারের ছেলে। সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনার জন্য তিনজন মাঠকর্মী নিয়োগ দিয়ে উপজেলার হলদিয়া, চাওড়া, আমতলী সদর, পৌরসভা ও কুকুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েক শত সদস্য সংগ্রহ করে তাদের অধিক পরিমান ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে প্রায় কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করেন।

সদস্যদেরকে বৃহস্পতিবার দুপুরের পর ঋণ নেওয়ার জন্য অফিসে আসতে বলেন। বিভিন্ন এলাকার সদস্যরা ঋণ নেওয়ার জন্য অফিসে এসে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও অফিসের নির্বাহী পরিচালকসহ কর্মীদের কোন খোঁজ না পাওয়ায় সদস্যরা নির্বাহী পরিচালক আবু ছালেহ তালুকদার ও কর্মীদের ফোন দিলে তাদের ফোন বন্ধ পায়। পরে সদস্যদের সন্দেহ হয় এবং এ খবর ছড়িয়ে পড়লে ওই রাতেই বিভিন্ন এলাকার শত শত সদস্য অফিসের সামনে এসে ভিড় করেন।

একপর্যায়ে যখন সদস্যরা বুঝতে পারেন এই এনজিওটি ভূয়া তখন শত শত সদস্যরা কান্নাকাটি শুরু করেন এবং বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা তাদের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে অফিসের বাড়িওয়ালা সেলিম রেজা টিটু ও স্থানীয়দের সহায়তায় মাহফুজা বেগম নামে এক মাঠকর্মীকে তার আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্চ গ্রাম থেকে এবং নির্বাহী পরিচালক আবু ছালেহ তালুকদারের বাবা আবু বক্কর তালুকদারকে তালতলীর গেন্ডামারা গ্রাম থেকে ধরে এনে আটকে রাখে।

পরে তাদের দুজনকে নির্বাহী পরিচালক আবু ছালহেকে ধরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। মাহফুজা বেগম বলেন, আমি এক মাস আগে চাকরি পেয়েছি টাকা আত্মসাতের বিষয়ে আমি কিছু জানি না। অন্য কর্মীরা নির্বাহী পরিচালকের আত্মীয় এবং তারা পলাতক রয়েছে।

আবু ছালের বাবা আবু বক্কর তালুকদার বলেন, ছেলের সাথে সঙ্গে ১৫ বছর ধরে আমার কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে আমি কিছু জানি না।

ঋণের আশায় টাকা জমা দেওয়া সদস্য কুকুয়া ইউনিয়নের মহিষকাটা গ্রামের শাহ আলম মাস্টার বলেন, আমার শুকতারা পুরুষ সমিতে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ৯৫ হাজার টাকা সঞ্চয় এনেছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন মোগো কি উপায় হবে। আমতলী সদর ইউনিয়নের মহিষডাগা গ্রামের লায়লা বেগম বলেন, আমার কামিনী মহিলা সমিতে ৮ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা সঞ্চয় নিয়েছে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ এখন আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই। এভাবে পৌরসভার কাঁঠালচাপা মহিলা সমিতি, নাচনা পাড়া গ্রামের নয়নতারা মহিলা সমিতি, ছোট নাচনাপাড়া গ্রামের গন্ধরাজ মহিলা সমিতি, দক্ষিণ আমতলীর পদ্মফুল মহিলা সমিতিসহ চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা, ঘটখালী, পাতাকাটা, চালিতাবুনিয়া, কুকুয়া ইউনিয়নের মহিষকাটা, রায়বালা, আমতলী সদর ইউনিয়নের ছুরিকাটা, নাচনাপাড়া, ছোট নাচনাপাড়া, মহিষডাঙ্গা, পৌরসভার ১নং ওয়ার্ড, হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা, চিলাসহ বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক সমিতি গঠন করে ৪-৫ শতাধিক সদস্য সংগ্রহ করে। তাদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রজাপতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের এই এনজিওটি।

প্রজাপতি ঋণদান সমবায় সমিতির লিমিটেডের কাছে ভাড়া দেওয়া বাড়ির মালিক মো. সেলিম রেজা বলেন, অফিস ভাড়া নেওয়ার পর দেখতাম সবাই নিয়মিত অফিস করতেন এবং প্রতিদিন লোকজন আসা যাওয়া করতো। বৃহস্পতিবার ঋণ দেওয়ার কথা বলে বিকেলে তারা পালিয়েছে।

অভিযুক্ত প্রজাতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. আবু ছালেহ তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে শুনেছি তবে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ বিষয়ে আমতলী থানাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

জেবি

  • বরিশাল
  • বরগুনা
  • এনজি্ও
এ সম্পর্কিত আরও খবর
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
বরগুনায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ 
বরগুনায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ 
পিরোজপুর-১ আসনে ঈগল মার্কা প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন
পিরোজপুর-১ আসনে ঈগল মার্কা প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন
বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু
বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।