• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

কমছে তিস্তার পানি, স্বস্তিতে নদীপাড়ের মানুষ 

অমিতাভ দাশ হিমুন, গাইবান্ধা
  ০৫ অক্টোবর ২০২৩, ২১:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার সকাল থেকে উজানের ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৯০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে এই এলাকার তিস্তা নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী দুপুরে পানি কমে তিস্তা বিপৎসীমার ১০ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হয়। কিন্তু বিকেলের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এর ফলে তিস্তা তীরবর্তী এলাকার মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে অবিরাম বৃষ্টিপাতে জেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুং থাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে উজানে তিস্তার পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়।

সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, উজানের পরিস্থিতি জানার পর থেকেই গত বুধবার থেকেই প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তিস্তার চর ও নিচু এলাকার মানুষকে দ্রুত গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ উঁচু জায়গায় সরে যাওয়ার জন্য মাইকে প্রচারণা শুরু হয়।

যা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদগুলো ও মসজিদের মাইক থেকেও বন্যার পূর্বাভাষ ও সতর্ক সংকেত প্রচার করা হয়।

গতরাত ও বৃহস্পতিবার ভোর থেকে বেলকা ইউনিয়নের তালুক বেলকা, জিগাবাড়ি, পঞ্চানন্দ পলাশতলা, নবাবগঞ্জ, কিশামত সদর, হরিপুরের চর চরিতাবাড়ি, মাদারী পাড়া, পাড়াসাদুয়া, কানিচরিতাবাড়ি, রাঘব কারেন্ট বাজার, কাপাসিয়ার বাদামের চর, কাজিয়ার চর, পোড়ার চর, কেরানীর চর, বাজার চর, মিন্টুর চরসহ চণ্ডিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের নিচু এলাকাগুলোতে পানি ঢুকে পড়ে। ফলে আকস্মিক বন্যায় জমির ফসল, গবাদি পশু ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হবে বলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ।

কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরের লাসেন মিয়া বলেন, কয়েক দফা অল্পস্থায়ী বন্যার পর কাল রাত থেকে পানি নতুন করে বাড়তে শুরু করায় চরাঞ্চলে ভাঙনও বেড়েছে। পানি ঢুকে পড়ায় সবজি ও ধানের জমি নিয়ে তাদের শঙ্কা বাড়ছে। এবার ফসলহানি ঘটলে তাদের দুর্দশার শেষ থাকবে না । জলাবদ্ধ জমি থেকে পানি দ্রুত নেমে গেলে ফসল রক্ষা পাবে।

বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ মোবাইল ফোনে জানান, মাইকিং করার পর অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যান। তবে কেউ কেউ বাড়িতে থেকেই পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তাছাড়া বসতভিটা, আসবাব, ধানচাল, গবাদিপশু নিয়ে বারাবার সরে যেতে অনেক ঝামেলা পোহাতে হয়। এখন পানি কমে যাওয়ায় পরিস্থিতি পাল্টে গেল।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, পানি বৃদ্ধির আশঙ্কা থেকেই সুন্দরগঞ্জের তিস্তাবেষ্টিত ৭ ইউনিয়নবাসীর জন্য ২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়। জরুরি অবস্থা মোকাবেলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে। পানি বিপৎসীমার নিচে নামতে শুরু করলেও প্রশাসন সতর্ক রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৯০ সেন্টিমিটার বৃদ্ধি পায়। কিন্তু বৃহস্পতিবার দুপুরের মধ্যে তা কমে ৬৯ সেন্টিমিটারে চলে আসে। ফলে তখন পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল । বিকেলে পানি আরও কমে বিপদসীমার নিচে নেমে আসে। এই ধারায় পানি কমতে থাকলে চর ও নিম্নাঞ্চলে ডুবে যাওয়া ফসলের ক্ষেত থেকেও পানি দ্রুত নেমে যাবে।

জেবি

  • তিস্তা
  • পানি
  • নদী
  • কুড়িগ্রাম
এ সম্পর্কিত আরও খবর
‘বিশ্বনেতারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়’
‘বিশ্বনেতারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চায়’
দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার পূর্বাভাস
দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার পূর্বাভাস
‘কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না’
‘কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না’
তিস্তা ব্যারাজে আওয়ামী লীগ নেতার রেস্তোরাঁসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
তিস্তা ব্যারাজে আওয়ামী লীগ নেতার রেস্তোরাঁসহ ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।