• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

যশোরে পালাগানের আসরে ‘শরিয়ত-মারফত বাগযুদ্ধে' মুগ্ধ দর্শক

ইন্দ্রজিৎ রায়, যশোর
  ০৪ অক্টোবর ২০২৩, ২১:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

একজন তুলে ধরেন তাওহিদের গুরুত্ব, আরেকজন সুরে সুরে আহ্বান করেন প্রেমসাগরে ডুব দিতে। শরিয়ত ও মারফতের পক্ষে-বিপক্ষে জমে ওঠে যুক্তিতর্ক। আসতে থাকে প্রশ্নের পিঠে প্রশ্ন। নারী-পুরুষের দুই পালাকারের ঘণ্টাব্যাপী বাহাসের পর চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রেখেও একসঙ্গে মিলেমিশে জীবনযাপনের তাগিদ দেয় উভয়পক্ষ। কারণ বৈচিত্র্যই সৃষ্টির জীবনের সৌন্দর্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৪ অক্টোবর) রাতে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে বসেছিল পালাগানের এ আসর। গ্রামবাংলার ঐতিহ্য–সংস্কৃতি তুলে ধরতে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে এই প্রতিপাদ্য নিয়ে পালাগানের জমজমাট আসর হয়। গণজাগরণের শিল্প আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সারা দেশেই এই পালাগান হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। পালাগান পরিবেশন করেন ইউসুফ বয়াতি ও ডলি সরকারের দল। পালার নাম ছিল শরিয়ত-মারিফত। পালাগানের বাণী ও সুরে মোহিত হয় আগত দর্শক–শ্রোতা। যদিও এদিন গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দর্শকের উপস্থিতি ছিলো কম।

প্রথমে নানা বাদ্যযন্ত্রের মাধ্যমে পৃথক দুটি দেশত্ববোধক গানের সুরে এই পালা শুরু করে দুদলই। ঢোল-সেতার, বাঁশি মনোমুগ্ধকর সুরে প্রথমেই মুগ্ধ করে তোলে দর্শকদের। পালাটি ছিল শরিয়ত ও মারফতের। এতে শরিয়তের পক্ষে আখ্যান নির্মাণ ও যুক্তিতর্ক তুলে ধরেন বাউল ইউসুফ বয়াতি। তার বিপক্ষে মারিফতে ছিলেন বাউল ডলি সরকার। ওলি-আউলিয়া, গাউস-কুতুবের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ইউসুফ বয়াতি। অনন্ত অসীম প্রেমময় স্রষ্টার বন্দনা করেন শুরুতে। ভূমিকা শেষ হলে ধীরে ধীরে মূল পর্বে প্রবেশ করেন এই মারফতের ফকির। শরিয়তের আলেমের কাছে তিনি প্রশ্ন রাখেন—নামাজ পড়লে নামাজি, রোজা রাখলে রোজাদার, হজ করলে হাজি এবং জাকাত দিলে মানুষের পরিচয় হয় দাতা। কী করলে মানুষ তবে ‘মুসলমান’ হয়? পালাকার বাউল ডলি সরকার নিজের পর্বের শুরুতেই উত্তরটা দিয়ে দেন। তিনি বলেন, তাওহিদের পথে থেকে যে আত্মশুদ্ধি করে সেই মুসলমান। স্কুল-কলেজ থেকে নিয়ে চারপাশের সব কিছুতেই রয়েছে শরিয়তের উপস্থিতি। শরিয়তের বাইরের যা তা ইসলাম নয়। ইউসুফ বয়াতি বলেন, মারফতের সব তরিকার প্রধানরাও ছিলেন শরিয়ত মান্য করা হক্কানি আলেম। কাজেই মারফতের সব ভেদ রয়েছে শরিয়তের মাঝেই। এমনতর দার্শনিক জিজ্ঞাসা, উত্তর, প্রত্যুত্তরের ফাঁকে ফাঁকে দুই পালাকারই মূলত ইসলাম ধর্মের গুণগান গাইতে থাকেন। এর মাঝে আকর্ষণীয়ভাবে তারা উপস্থাপন করেন মহানবী (সা.)-এর জন্ম, বেড়ে ওঠা ও তার আদর্শ জীবনের গল্প। দুই পালাকারের সঙ্গে হারমোনিয়াম, দোতারা, বাঁশিসহ অন্যান্য বাদ্যযন্ত্র দিয়ে সংগত দেয় দুটি পৃথক দল। তত্ত্ব ব্যাখ্যা, শ্লোক ও দীর্ঘ গান পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এই পালা।

জেবি

  • যশোর
  • খুলনা
  • শরিয়ত
  • মারফত
এ সম্পর্কিত আরও খবর
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।