দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরে বরযাত্রীর বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কলেজ বাজার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দিনাজপুর ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর এলাকার আফফার উদ্দিনের ছেলে মো.জহুরুল ইসলাম (৪০) এবং সুজন হোসেন (৪০) একই উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের হবিবুর রহমানের ছেলে। এদের মধ্যে জহুরুল ইসলাম নীলফামারীর জলঢাকা থানার এসআই (ডিএসবি) হিসেবে এবং সুজন ফুলবাড়ি উপজেলায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার দুর্ঘটনায় নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ বাজার এলাকায় বরযাত্রীর একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশের এসআই (ডিএসবি) এবং অন্যজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামসুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মাথায় ও শরীরের বিভিন্নস্থান থেকে অনেক রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এফএইচ