• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা
  • মোহনগঞ্জ

ফ্রি-ফায়ার গেম খেলে মানসিক সমস্যা, ২০ গাড়ি ভাঙল যুবক

মাহমুদুল হাসান, নেত্রকোনা
  ০৩ অক্টোবর ২০২৩, ২১:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সড়কে থাকা গাড়ি ভাঙচুর
সড়কে থাকা গাড়ি ভাঙচুর

নেত্রকোনার মোহনগঞ্জে মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলে মানসিক ভারসাম্য হারানো এক যুবক সড়কে থাকা অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওই যুবকের নাম হারেছ রাকিব (২০)। তিনি উপজেলার বাহাম গ্রামের ফজল হকের ছেলে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের বসুন্ধরা মোড়ে ভাঙচুর করেন রাকিব। এ সময় রাস্তার পাশে থামানো মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশাসহ অন্তত ২০টি গাড়ি লাঠির আঘাতে ভাঙচুর করেন রাকিব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাকিব নামের ওই যুবক শহরের হাসপাতাল রোডের সৌখিন কমিউনিটি সেন্টারের সামনে থাকা সিএনজি অটোরিকশা, মাইক্রোবাসে লাঠি দিয়ে আঘাত করে। পরে সড়ক দিয়ে সামনে এগিয়ে যেতে যেতে বসুন্ধরা মোড় পর্যন্ত সামনে যে গাড়ি পড়েছে সবগুলো লাঠির আঘাতে ভেঙেছে দিয়েছে। এক পর্যায়ে বসুন্ধরা মোড়ে ক্ষতিগ্রস্ত গাড়ির চালক ও মালিকরা রাকিবকে আটক করে তার দুই হাত একটি ভবনে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশও সেখানে হাজির হয়।

মানসিক ভারসাম্যহীন রাকিবকে তার বাবার হাতে বুঝিয়ে দিয়ে পুলিশ চলে যায়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বিষয়টি সুরাহা করবেন বলে ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করলে ভুক্তভোগীরা রাকিবকে ছেড়ে দেয়। পরে রাকিবকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোসহ অসংখ্য গাড়ি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। লাঠির আঘাতে কোনটার ট্যাংকি চেপ্টা হয়েছে। কোন গাড়ির কাঁচ ভেঙেছে। রাস্তার পাশেই পড়ে আছে কাঁচের ভাঙা টুকরো। ভাঙচুরের ঘটনায় কিছু সময়ের জন্য রাস্তায় গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়। এসব দেখতে উৎসুক মানুষের ভীড় জমে যায়।

বসুন্ধরা প্লাজার দোকানি প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম বলেন, ওই ছেলেটা অস্বাভাবিক আচরণ করছিল। হয়তো পাগল নয়তো অতিরিক্ত নেশা করেছে। হাতে থাকা লাঠি দিয়ে সড়কে থামানো সব গাড়ি ভেঙে দিয়েছে। লোকজন নিরুপায় হয়ে তাকে বেঁধে রেখেছে। ভাগ্য ভালো যে কোন মানুষকে আঘাত করেনি। শুনেছি গতকাল বারহাট্টা এলাকায় একজন মানুষকে পিটিয়ে চলে এসেছে রাকিব।

ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশার মালিক শহরের বাসিন্দা শফিক মিয়া বলেন, চাকার টায়ার পরিবর্তন করে রাস্তার পাশে সিএনজিটা রেখে বাসায় গিয়েছিলাম। এসে দেখি লাঠি দিয়ে আঘাত করে সামনের কাঁচ ভেঙে দিয়েছে। এই কাঁচের দাম ১২ হাজার টাকা। ছেলেটা পাগল বা নেশাখোর মনে হচ্ছে। মেম্বার সাহেব বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন। তিনি আরও জানান, সে অসুস্থ হলে অভিভাবকদের উচিত বাসায় আটকে রাখা। রাস্তায় ছাড়লে তো এভাবে আমাদের মত গরীবের ক্ষতি করবে।

বাহাম গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, রাকিব এক সময় সুস্থ ছিল। প্রায় দুই বছর আগে মোবাইলে অতিরিক্ত মাত্রায় ফ্রি-ফায়ার গেম খেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর পর কিছুটা ভালো হয়েছিল। গত ছয়মাস ধরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু এক সপ্তাহ আগে আবার রাকিবের মাথায় সমস্যা দেখা দিয়েছে। গাড়ি ভাঙার বিষয়ে ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা করে এটি সমাধান করে দেব।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার এসআই মো. মজিবুর রহমান বলেন, গাড়ি ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে তার বাবার হাতে বুঝিয়ে দিয়ে এসেছি। ছেলেটাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। কি কারণে এমন অবস্থা তার এ বিষয়ে জানা নেই। ক্ষতিগ্রস্ত গাড়ির কোন মালিক এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এফএইচ

  • নেত্রকোণা
  • মোহনগঞ্জ
  • ফ্রি-ফায়ার গেম
  • মানসিক সমস্যা
  • গাড়ি ভাঙচুর
  • যুবক
এ সম্পর্কিত আরও খবর
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
কাপাসিয়ায় চোর সন্দেহে ২ যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরবে যুবকের আত্মহত্যা
প্রেমিকাকে ভিডিও কলে রেখে সৌদি আরবে যুবকের আত্মহত্যা
নিজ গৃহে বৃদ্ধের রক্তাক্ত লাশ,  স্ত্রী ও ছেলে-মেয়েকে পুলিশের জিজ্ঞাসাবাদ
নিজ গৃহে বৃদ্ধের রক্তাক্ত লাশ, স্ত্রী ও ছেলে-মেয়েকে পুলিশের জিজ্ঞাসাবাদ
জুতার তলায় ইয়াবা, বিমানবন্দরে যুবক আটক
জুতার তলায় ইয়াবা, বিমানবন্দরে যুবক আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।