• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • জামালপুর
  • বকশীগঞ্জ

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা 

মেহেদী হাসান, জামালপুর
  ০৩ অক্টোবর ২০২৩, ১৯:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে নিজ বাড়িতে শামীম মিয়া (২৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও শামীমের মা ও তার স্ত্রীর বড় ভাইকেও কুপিয়ে জখম করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহত শামীমের স্ত্রী তাসলিমা আক্তার জানান, তার শ্বশুর নায়েব আলীর সঙ্গে তার জেঠাশ্বশুর সাইফুল ইসলামের ১৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে।

সোমবার বিকেলে ওই জমিতে বেগুনের চারা রোপণ করেন শামীম মিয়া। কিন্তু রাতে বেগুনের চারা গুলো উপরে ফেলা হয়।

মঙ্গলবার সকালে শামীম মিয়া ও মা শাহীনা বেগম সাইফুল ইসলামকে বিষয়টি জানাতে গেলে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়।

একপর্যায়ে সাইফুল ইসলামসহ তার ছেলে মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, আনোয়ার হোসেন শারীরিক প্রতিবন্ধী শামীম মিয়া ও তার মা শাহীনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া দিলে তারা দুজন তাদের বাড়ির সীমানায় চলে আসে।

এ সময় মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া ও আনোয়ার হোসেন প্রতিবন্ধী শামীম মিয়া ও তার মা শাহীনা বেগমকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় শামীমের স্ত্রীর বড় ভাই জাহাঙ্গীর আলম (২৫) ফেরাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শামীম মিয়া, শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে ময়মনসিংহ নেওয়ার পথে শামীম মিয়ার মৃত্যু হয়। বর্তমানে শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তার হত্যার বিচার দাবি করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থল থেকে রাম দা ও লোহার ফালা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

একইসঙ্গে থানা পুলিশ মাঠে কাজ করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

জেবি

  • জামালপুর
  • বকশিগঞ্জ
  • হত্যা
  • জমি
  • প্রতিবন্ধী যুবক
এ সম্পর্কিত আরও খবর
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।