দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পায়ের রগ কেটে আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি সাচ্চু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১ অক্টোবর) দুপুরে র্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আবু সামার ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত (১৪ আগস্ট) সোমবার রাত সোয়া নয়টার দিকে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা ভিকটিম জনি মিয়া (৩৫) তালশহর নতুন বাজার জিল্লুর রহমান ব্রিজের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা ভিকটিম জনি মিয়ার দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে কুপিয়ে আহত করে। এ সময় আউয়াল মিয়া নামের এক ব্যক্তির ওপর হামলা করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জনি মিয়া মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের বাবা মোকসেন মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
এরই প্রেক্ষিতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে (৩০ সেপ্টেম্বর) শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি সাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জেবি