দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় আমিনুল ইসলাম নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত আমিনুল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেট সংলগ্ন বারেক রোড মোড়ে রাস্তার ওপর অটোরিকশা চালক আমিনুলকে গলা কেটে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন বলেন, নিহতের সঙ্গে থাকা টাকা-পয়সা ও অটোরিকশাটি খোয়া যায়নি। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি