• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, এমপিকে অবাঞ্ছিত ঘোষণা

দেশ টিভি ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এটিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকেলে শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্সর সামনে অনুষ্ঠান আয়োজন করেন পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। অনুষ্ঠানস্থলে যোগ দিতে গজারিয়া উপজেলা থেকে নৌপথে আসেন নেতাকর্মীরা। এ সময় শহরে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এমপির অনুসারী পৌর স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মনির হোসেনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এসময় মনির, সোহাগ, সাব্বির, সালাউদ্দিন, জামালসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পরে মেয়র ফয়সাল বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা এমপি মৃণাল কান্তি দাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ বিষয়ে মেয়র ফয়সাল বিপ্লব বলেন, নেতাকর্মীদের মারধর করেছে এমপি মৃণাল কান্তির লোকজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে আগতদের ওপর যে হামলা চালায়, সে আওয়ামী লীগের কেউ হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। প্রশাসন ব্যবস্থা না নিলে নেতাকর্মীরা নিজেদের ব্যবস্থা নিজেরাই নেবে। এমপির দোকানদারি আমরা আর মানবো না।

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ-৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস বলেন, শহরে প্রোগ্রাম থাকায় আমি গজারিয়া স্বেচ্ছাসেবক লীগের একটি অনুষ্ঠানে ছিলাম সারাদিন। সেখান থেকেই সংঘর্ষের ঘটনা শুনেছি। মনির হোসেন একা ছিলেন, তাকে মারধর করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে সংঘর্ষ হয়েছে শুনেছি। তবে দুঃখজনক এ বিষয়টি নিয়ে আমাকে অকথ্য ভাষায় বকাবকি করেছে, যা লাইভে সারাদেশের মানুষ দেখেছে।

তিনি বলেন, আমি জনগণের জন্য কাজ করি এবং আমি আমার কাজ করে যাবো। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমাকে হেয় করার চেষ্টা করছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের সময় আমরা দুই গ্রুপকে ছড়িয়ে দিয়েছি। হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • মুন্সীগঞ্জ
  • আ.লীগ
  • স্বেচ্ছাসেবক লীগ
  • অবাঞ্চিত ঘোষণা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
আ.লীগ নেতারা মানুষের সম্পদ লুট করেছে: রিজভী
আ.লীগ নেতারা মানুষের সম্পদ লুট করেছে: রিজভী
নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।