• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • পঞ্চগড়

বোদায় ছাত্রলীগের সভাপতি হলেন বিবাহিত ব্যক্তি

রাশেদুজ্জামান বাবু, পঞ্চগড়
  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা তিন নম্বর বেংহারী বনগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সভাপতির দায়িত্ব দিলেন মোতাহার হোসেন নামের এক বিবাহিতকে। তার বিয়ের বিষয়টি সম্মেলনের পর হতে চাউর হতে থাকে। ইউনিয়ন থেকে উপজেলার সবার হাতেহাতে কাবিননামার কাগজ ঘুরপাক খাচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ নিয়ে জেলা,উপজেলা ও ইউনিয়নে আলোচনা সমালোচনা চলছে। তবে এমন একটি ঘটনা গত ২৩ সেপ্টেম্বর হলেও উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো বিবাহিত অছাত্রকে সদস্য পদ দেয়ার বা ছাত্রলীগ করার কোনো নিয়ম নেই। অথচ যাকে গুরুত্বপূর্ণ এই পদ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে চলতি বছরে আলোচিত কাদিয়ানীদের বাড়িঘর ভাংচুর, লুটপাট করার অভিযোগে থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

তবে একাধিক ছাত্রলীগের কর্মী ও স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে এলাকায় ত্রাসের রাজত্ব করা,বালুমহল দখলসহ নানা রকম অভিযোগ রয়েছে। শুধু একাই তার বিরুদ্ধে নয়। ফুলতলা এলাকায় আতঙ্কের এক নাম মোতাহারের পরিবার।

সম্প্রতি এত বড় একটি বিষয় কোনো হস্তক্ষেপ না নিয়ে এখন তাকে (মোতাহার) সভাপতি দায়িত্ব রাখার জন্য মোটা অংকের রফার অভিযোগ উঠে উপজেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে।

স্থানীয় ছাত্রলীগের কর্মী আরিফুজ্জামান আরিফ জানান, ছাত্রলীগের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। বিবাহিত ও বিভিন্ন অভিযোগ থাকার পরেও এমন একটি ছেলেকে নির্বাচিত করা কিসের বিনিময় হতে পারে। আমরা প্রকৃত ছাত্রলীগের হাতে ছাত্রলীগের দায়িত্ব দেখতে চাই। এছাড়া গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া (উপস্থিত কাউন্সিলর ভোটের মাধ্যমে) না করে উপজেলা গিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয় যুবলীগ নেতা আমিনার রহমান জানান, ইতোপূর্বে ছাত্রলীগ করেছি কিন্তু এমন ঘটনা দেখিনি। এর আগে প্রকৃত ছাত্ররাই ছাত্রলীগ করেছে।

নাম না প্রকাশে ছাত্রলীগের অনেকে কর্মী জানান,জনৈক ব্যক্তিদের খুশি করাতে এরকম পকেট কমিটি দেওয়া হচ্ছে প্রত্যেক ইউনিয়নে। ছাত্রলীগের কমিটি ছাত্রলীগ উপজেলা কমিটি করবে কিন্তু এখানে বড় ভাই নিয়ন্ত্রণ করছে।

সদ্য ঘোষণা পাওয়া সভাপতি মোতাহার হোসেন জানান, বিয়ের বিষয়টি সম্পূর্ন মিথ্যা। কাবিন নামার কাগজটি তৈরি করা। যদি এমন হতো তাহলে সন্মেলনের আগে কেন এটি প্রকাশ করলো না।

মামলার বিষয়টি নিয়ে তিনি জানান, বেংহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ আবু ও বর্তমান বেংহারী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন শাহরুখ এটি করেছে। মামলাগুলো হয়েছে ব্যবসায়িক ঝামেলার কারণে। এটি স্থানীয় সমস্যা।

বেংহারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ আবু তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের কমিটির সময় আমি চিকিৎসার জন্য আমি ঢাকায় অবস্থান করি। সে কারণে আমি নবগঠিত ছাত্রলীগের কমিটির বিষয়ে অবগত নই। তবে মোতাহারের মামলার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

নব্য বেংহারী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন শাহরুখ জানান, আমার নামে মোতাহারের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি তার মামলার বিষয়ে কিছু জানিনা। কি হয়েছে স্থানীয়রা সবাই বলবে।

বোদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়াল জানান, তার বিষয়ে মন্ত্রী বিদেশ থেকে (রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন) আসার পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি আবু আল নোমান জানান, এমন কোনো ঘটনা হয়ে থাকলে উপজেলা কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • রংপুর
  • পঞ্চগড়
  • অভিযোগ
  • কমিটি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ডিক্যাব সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু
ডিক্যাব সভাপতি হাসিব, সাধারণ সম্পাদক অপু
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।