দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পটুয়াখালী জেলা কমিটি গঠন করা হয়েছে।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ’ এই স্লোগানকে নিয়ে জহির মেহেরুন নার্সিং কলেজের অডিটোরিয়ামে জেলা কমিটি পুনগঠন শীর্ষক মতবিনিময় সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্তকে সভাপতি এবং মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলিপ কুমার সরকার। তিনি ৩৭ সদস্য বিশিষ্ট নবগঠিত এই জেলা কমিটির ঘোষণা দেন। কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দিলিপ কুমার সরকার বলেন, সুজন দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সারা বাংলাদেশে একসঙ্গে কাজ করে যাচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত বলেন, ‘সুজন’ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার, জাতীয় শুদ্ধাচার এবং সমাজের সমস্যা সমাধানে কাজ করে আসছে। আমাদের নানান পরামর্শ এবং দাবির কারণে বেশ কিছু পরিবর্তন বিভিন্ন সেক্টরে বাস্তবায়িত হয়েছে। সাধারণ মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার গুণিজন। বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সদস্যবৃন্দ।
জেবি