• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া

চরাঞ্চলের আতঙ্ক ‘সাত বাহিনী’, তবে স্বীকার করে না কেউ 

নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

একেকটি দলের সদস্য সংখ্যা ২৫-৩০ জন। সবার হাতেই দেশি-বিদেশি পিস্তল-রাইফেল-রিভলবার। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে এমন সশস্ত্র অন্তত সাতটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিস্তীর্ণ চরে এসব বাহিনীর সদস্যদের জন্য খাওয়া-দাওয়া, বিনোদন, প্রশিক্ষণ, রাত্রিযাপন, মাদক, নারীসঙ্গসহ সবকিছুরই ব্যবস্থা আছে। রাখালের গরুর পাল থেকে অস্ত্রের মুখে গরু ছিনতাই, বিভিন্ন বাণিজ্যিক ট্রলারে চাঁদাবাজি, অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত এসব বাহিনীর সদস্যরা।

অনেক সময় আধিপত্য বিস্তারসহ অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এক বাহিনীর সদস্যদের সঙ্গে আরেক বাহিনীর সদস্যদের গোলাগুলি, বোমা নিক্ষেপসহ সংঘর্ষের ঘটনাও ঘটছে। তবে এসব বাহিনীর সদস্যদের ভয়ে মুখ খোলা থেকে বিরত থাকেন চরাঞ্চলের সাধারণ বাসিন্দারা।

এসব বাহিনীর বেশিরভাগ সদস্যদের নামে খুন, মারামারি, ডাকাতি, ধর্ষণ, চুরির মামলা রয়েছে।

এসব বাহিনীতে নিষ্ক্রিয় হয়ে পড়া পান্না বাহিনী, লাল চাঁদ বাহিনী, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, গণবাহিনী ও লাল পতাকা বাহিনীর দুই একজন করে সদস্য রয়েছেন বলে জানা গেছে।

সূত্রের তথ্য মতে এসব বাহিনীতে জড়িয়ে পড়েছেন দৌলতপুরের অন্তত ২০০ তরুণ-যুবক। তবে অত্যাচার-নির্যাতনের ভয়ে এসব বাহিনীদের সদস্যদের বিরুদ্ধে কেউ মুখ খোলেন না। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালীরা তাদের ‘শেল্টার’ দেন বলেও জানা যায়।

ভারত সীমান্তঘেঁষা ১৪টি ইউনিয়ন নিয়ে দৌলতপুর উপজেলা। ৪৮ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে ভারত সীমান্ত। সীমান্তঘেঁষা এ উপজেলায় অস্ত্র ও মাদকের ছড়াছড়ি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরাঞ্চলে এসব বাহিনীর আনাগোনা বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

চরাঞ্চলে এসব বাহিনীর আনাগোনা ও অস্তিত্বের বিষয় স্বীকার করে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু বলেন, তার ইউনিয়নে আগে একসময় এমন বাহিনী থাকলেও এখন নেই।

চিলমারীর চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তিনি এ ধরনের সন্ত্রাসী বাহিনীর কথা শুনেছেন কিন্তু দেখেননি। তবে, অস্ত্রসহ বিভিন্ন কালোবাজারি ব্যবসা চলে বলে জানান তিনি।

প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, এলাকার মানুষ এদের বিরুদ্ধে অভিযোগ দেন। তারা অতিষ্ঠ। তবে এখনো কোনো সমাধান আসেনি।

সীমান্তসংলগ্ন রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল। তিনি দাবি করেন, তার ইউনিয়নে এমন কোনো বাহিনী নেই।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওইসব অঞ্চলে এমন বাহিনীর কোনো হিস্ট্রি তার কাছে নেই।

তবে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মহসীন আল মুরাদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • কুষ্টিয়া
  • খুলনা
  • বাহিনী
  • হিস্ট্রি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
কুষ্টিয়ায় নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে আগুন
কুষ্টিয়ায় নৌকা প্রতীকের নির্বাচনি কার্যালয়ে আগুন
কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ
কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হামলায় এনজিও ব্যবস্থাপক আহত
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হামলায় এনজিও ব্যবস্থাপক আহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।