দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। একটি ক্লিনিক সিলগালা ও অপরটিতে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী। ক্লিনিকগুলোতে মেডিকেল প্র্যাকটিসেস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় লজিস্টিক না থাকা ও মানহীন সেবার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নাজিমগঞ্জের যমুনা ক্লিনিকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও উপজেলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্নের এ আলী ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানা-পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এইউ