দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার বলেছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাব, হাতে-পায়ে ধরে অনুরোধ করে হলেও তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসব। তিনি লালমনিরহাটে একদিনের সফরে এসে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নৌকা মার্কার ভোট ৩৫-৪০ শতাংশ দাবি করে তিনি বলেন, আমরা তো অনেক কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা মানুষকে ভাতা দিচ্ছেন। প্রায় ৪ কোটি কৃষককে সরাসরি ভর্তুকি দেওয়া হচ্ছে। তাদের কার্ড দেওয়া হয়েছে। ৩২ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারের এই সাফল্য জনগণের কাছে তুলে ধরলে অবশ্যই তারা বঙ্গবন্ধু কন্যার ডাকে সাড়া দেবেন। ভোটারদের সঙ্গে কথা বলতে হবে, আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।
এসময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্থানীয় আওয়ামী লীগের মতবিনিময় সভায় যোগ দেন।
এইউ