• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • সুনামগঞ্জ

অপহরণের একমাস পর শিকলবন্দী অবস্থায় শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৬  

মেহেদী হাসান, সুনামগঞ্জ
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আসামপুর গ্রাম হতে অপহরণের একমাস পর অপহৃত এক শিশুকে শিকলবন্ধী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহৃত শিশুটির নাম মো. ফাইজুর রহমান ফারকুল(১৩)। সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আসামপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে । রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৮ টায় অপহরণকারীর দলনেতা আব্দুল্লাহ আল আমিন টাকা নিতে গেলে পুলিশ থাকে ধাওয়া করে তাকে আটক করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার ভোরে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অপহৃত শিশুটিসহ ৬ অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য গত ২৫ আগস্ট দুপুরে আসামপুর গ্রামের বিল্লাল আহমেদর বাড়ির সামনে ডাউকা নদীর পাড় থেকে অজ্ঞতনামা ব্যক্তিরা এই শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নিখোঁজ শিশুটির স্বজন গত ২৭ আগস্ট শান্তিগঞ্জ থানায় একটি হারানো জিডি করেন। পরে অপহৃত শিশুর পিতা মো. আব্দুল গফুর বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে গত ১২ সেপ্টেবর শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত শিশু মো. ফাইজুর রহমান ফারকুল(১৩) গত ২৫ আগস্ট দুপুরে আসামপুর গ্রামের বিল্লাল আহমেদের বাড়ির সামনে ডাউকা নদীর পাড়ে গেলে অজ্ঞতনামা ব্যক্তিরা ওই শিশুটিকে অপহরণ করে নৌকায় তুলে নিয়ে যায়।

ঘটনার পর থেকে মো. ফাইজুর রহমান ফারকুলের পিতা মো. আব্দুল গফুরসহ স্বজনরা শিশুটির সন্ধানে এলাকার বিভিন্ন জায়গাতে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি।

পরে গত ২৭ আগস্ট শান্তিগঞ্জ থানায় একটি হারানো জিডি করা হয় এবং গত ১২ সেপ্টেম্বর অপহিৃত শিশুটির পিতা বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে বিভিন্ন কৌশলে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে অপহরণকারীরা অপহৃত শিশু মো. ফাইজুর রহমান ফারকুলকে(১৩) নির্যাতনের ভিডিও ধারণ করে তার পরিবারের ইমো নাম্বার পাঠাতে থাকে এবং তিনলাখ টাকা মুক্তিপন দাবি করে। এতে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন।

ঘটনার পর থেকে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই কাজল চন্দ্র দেব তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করেন। গত ২৪ সেপ্টেম্বর থানা পুলিশের লোকজন ছদ্মবেশ ধারণ করে মুক্তিপনের টাকার লোভ দেখিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। অপহরণকারীদের কথা মতো পুলিশ ছাতক থানা এলাকার ধান ক্ষেতে দাবিকৃত টাকা রেখে আসেন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা কাজল চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ সদস্যরা

অপহরণকারীদের কথামতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে শান্তিগঞ্জ, ছাতক ও সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করেন। পরে অপহরণকারী চক্রের সদস্যেদের তথ্যের ভিত্তিতে অপহৃত শিশু মো. ফাইজুর রহমান ফারকুলকে(১৩) আজ ২৫ সেপ্টেম্বর ভোরে ছাতক থানা এলাকার দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশ্বরণপুর গ্রাম থেকে অপহরণকারী জুনেদের বাড়ির দু’তলার ধানের গোলা থেকে শিকলবন্ধী শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলেন জেলার ছাতক উপজেলার হরিশ্বরণপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আব্দুল্লাহ আল আমিন ওরফে জুনেদ, একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র জিয়াউর রহমান, মৃত মদরিছ আলীর পুত্র আব্দুল সালাম, আব্দুল সালামের মেয়ে খাতিজা বেগম, জগন্নাথপুর থানা এলাকার কামারখাল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী মোছা. বেগম ও মুল পরিকল্পনাকারী একই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে বিল্লাল মিয়া।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই স্পর্শ কাতর ঘটনা। একটি শিশুকে অপহরণ করে দীর্ঘ ১ মাস পর শিকলবন্দী অবস্থায় অপহরণকারীর বাড়ির ধানের গোলার ভেতরে আটক করে রাখা শিশুটিকে উদ্ধার করা হয়। আমরা বিষয়টি আমাদের ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করি এবং শিশুটিকে উদ্ধারসহ পুরো অপহরণচক্রকে সনাক্ত করে আটক করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

এম

  • সুনামগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
সুনামগঞ্জে বিএনপি নেতা নোমান গ্রেপ্তার
সুনামগঞ্জে বিএনপি নেতা নোমান গ্রেপ্তার
পাওনা টাকা নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধরের অভিযোগ
পাওনা টাকা নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধরের অভিযোগ
ওসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ করলেন জয়া সেন গুপ্তা
ওসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ করলেন জয়া সেন গুপ্তা
দেশের অর্থনীতি ও রিজার্ভ ভালো আছে: পরিকল্পনামন্ত্রী
দেশের অর্থনীতি ও রিজার্ভ ভালো আছে: পরিকল্পনামন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।