দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে মাদক পাচারের সময় ১০০ কেজি গাঁজাসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজার এলাকার নদীর ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আখাউড়া উত্তর ইউনিয়নের আহমেদাবাদ গ্রামের মৃত নীলমোহন চন্দ্র দাসের ছেলে জহর লাল চন্দ্র দাশ (৫৬), জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর পশ্চিম পাড়ার মৃত আবদুল আলীর ছেলে সিরাজ মিয়া (৫৫), একই ইউনিয়নের উথারিয়াপাড়ার শাহজাহানের ছেলে মো. তুষার(১৮) এবং কাশীনগর পশ্চিম পাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. শহীদ (৫০)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, নদী পথে গাঁজা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকায় তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এম