• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ত্রিশালে হাসপাতাল কর্মচারীদের হামলায় আহত চার সাংবাদিক

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

সংবাদ প্রকাশের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলায় আহত হয়েছেন চারজন সাংবাদিক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যের জন্য গেলে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

হামলায় আহতরা হলেন দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন, দেশ সংবাদের রিয়াদুল হাসান এবং গণমুক্তির মাসুদ রানা।

আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে বিগত কয়েদিন ধরে আমরা সংবাদ প্রচার করে আসছি। এতে রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। রোগী এবং তাদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে আজ শনিবার সকালে হাসপাতালের খাবারের মান নিয়ে তথ্য চাইতে গেলে বাবুর্চি সোহরাব হোসেন প্রথমে ক্যামেরায় হাত দেয়। পরে তাৎক্ষণিক ৮ থেকে ১০জন এসে অতর্কিত হামলা শুরু করে। তাদের হামলায় রক্তাক্ত জখম হয়েছি আমরা চারজন। পরে স্থানীয়রা এবং পুলিশ এসে আমাদের রক্ষা করে।

নয়া শতাব্দীর রাকিবুল হাসান সুমন বলেন, হাসপাতালের কর্মচারীরাই রোগী দেখা থেকে শুরু করে সবকিছু করেন। এ নিয়ে আমার করা একটি ভিডিও রিপোর্ট ভাইরাল হয়। এ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম আমাদের প্রতি ক্ষিপ্ত। আজকে সেই সুযোগে তার নির্দেশে হামলা হয়েছে আমাদের ওপর। পরে ত্রিপল নাইনে কল করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। মারধরে শরীরের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নজরুল ইসলাম বলেন, আমি একটু বাইরে আছি। তবে কে বা কারা সাংবাদিকদের ওপর হামলা করেছে অবগত নই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

আপনার হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশের জেরে হামলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু নয়, তবে আমি খোঁজ নিয়ে দেখছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা হয়েছে এমন সংবাদে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হামলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেবি

  • ময়মনসিংহ
  • ত্রিশাল
  • হামলা
  • সাংবাদিক
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।