দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে একদল সন্ত্রাসী সাংবাদিক গাজী রুবেলের ওপর হামলা করে মারাত্মকভাবে জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, দিনের বেলায় উপজেলার নাগাইশ গ্রামের মসজিদের দান বাক্স ভেঙ্গে এলাকার চিহ্নিত চোরেরা টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সামাজিকভাবে মিটিং করতে যাওয়ায় হামলার শিকার হয়েছেন সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী রুবেল৷
এ ঘটনায় মঙ্গলবার সকালে ব্রাহ্মণপাড়া থানার লিখিত অভিযোগ ও মসজিদের দান বাক্স চুরির বিষয়ে মিটিংয়ে উপস্থিত এলাকার মানুষ জানায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ হযরত আবু বক্কর জামে মসজিদের দান বাক্সের টাকা চুরি করে নিয়ে যায় এলাকার কিছু চোর। চুরির বিষয়টি এলাকার সাধারণ মানুষের মধ্যে জানাজানি হলে, বিচার করার জন্য মিটিং বসে।
মিটিংয়ের একপর্যায়ে উপজেলা ছাত্র শিবিরের সাবেক নেতা বর্তমান জামাত নেতা একাধিক মামলার আসামি উপজেলার নাগাইশ উত্তর পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের ছেলে মো. নজরুল ইসলামের (৩৫) নেতৃত্বে একই এলাকার খালেকের ছেলে সোহেল (৩২), সেলিম (৪০), মৃত হারি মিয়ার ছেলে মো. খালেকসহ (৬০) আরও অনেকে দেশীয় লাঠিসোটা নিয়ে অর্তকিত হামলা করে।
এ সময় নজরুল ও তার লোকজন আমার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং মানিবেগ ছিনিয়ে নিয়ে যায়। পরে এলাকাবাসীও মিটিংয়ে উপস্থিত লোকজন রুবেলকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। বর্তমানে সাংবাদিক রুবেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
এ বিষয়ে মঙ্গলবার সকালে ব্রাহ্মণপাড়া থানায় সাংবাদিক গাজী রুবেল বাদী হয়ে লিখিত অভিযোগ করেছে৷ সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
জেবি