দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্ষ্যছড়া আগা পাড়া এলাকায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
নিহত কৃষকের নাম মংশৈইথোয়াই মারমা (৫৫)। তিনি বাঙালহালিয়া নাইক্ষ্যছড়া এলাকার ৮নং ওয়ার্ডের মৃত ক্যসিংহ্লা মারমার ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি সফিউল জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আদোমং মারমার কাছ থেকে খবর পেয়ে নাইক্ষ্যছড়া স্কুলের মাঠ সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের স্ত্রী জানান, রাতে কে বা কারা তার স্বামীকে ডেকে নিয়ে যায়। সকালে খবর পাই বাড়ি থেকে ২০০ গজ দূরে আমার স্বামীর লাশ পরে আছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি। কিন্তু কীভাবে তিনি নিহত হলেন, তা জানা নেই।
এ ব্যাপারে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, সকালে নিহতের পরিবার আমাকে ফোন করে বলেন তার স্বামীকে কে বা কারা মেরে ফেলছে। আমি চন্দ্রঘোনা থানার ওসিকে বিষয়টি অবগত করি। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
এইউ