দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও সোনালী ব্যাংকের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, সোনালী ব্যাংক লালমনিরহাট শাখার ব্যবস্থাপক এস এম তানজির পারভেজ বক্তব্য রাখেন।
মেলায় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নাগরিকরা অংশ নেন।
মেলায় বুথ স্থাপন করে রেজিষ্ট্রেশন ও পেনশন হিসাব খোলার ব্যবস্থা করা হয়।
জেবি