দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর কিছু বেতন পরিশোধ করে গাজীপুরের গাছা এলাকায় টিআরজেড পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকরা জানান, সকালে কাজ করতে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ করে। রাতে বেতনের কিছু টাকা পরিশোধ করা হয়। পরে মালিকপক্ষ কারখানায় নোটিশ লাগিয়ে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয়।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ পরিদর্শক জহিরুল হক বলেন, রোববার বেতন পরিশোধ করা হয়েছে। ওভারটাইমসহ কিছু বকেয়া রয়েছে, তাও পরিশোধ করার কথা রয়েছে। তবে রাতে কারখানায় ভাঙচুরের কারণে মালিকপক্ষ বন্ধ ঘোষণা করেছেন।
জেবি