দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার অপচেষ্টাকে রুখে দিতে পুলিশের সক্ষমতা রয়েছে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, প্রশিক্ষিত জনবল, প্রয়োজনীয় সরঞ্জমাদি সমৃদ্ধ শতবর্ষের পুরনো পুলিশ বাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি রেখেছে।
রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশে জঙ্গিদের উত্থান রোধে পুলিশ বাহিনী এক ধাপ এগিয়ে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশনের নিদের্শনা অনুযায়ী পুলিশ বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানসহ অন্যরা। এর আগে মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেবি