দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদীতে মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিলের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান এম এ জলিল। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর পরাজিতরা ও স্থানীয় কয়েকজন কুচক্রী আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে মামলা দায়ের করে হয়রানি করে আসছে।
তারা একজন নারীকে দিয়ে আমি ও আমার দুই ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে। এতে আমার পরিবারসহ ইউনিয়ন পরিষদকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব এমারুল জাহিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ, আওয়ামী লীগ নেতা সুরুজ্জামান প্রমুখ।
জেবি