দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তার বলিষ্ঠ নেতৃত্বের ফলেই স্বাস্থ্যসেবাসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা মেডিকেল কলেজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শ্যামল কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।
জেবি