দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে পানিতে ডুবা প্রতিরোধ উপলক্ষে সচেতনতামূলক মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদি জামান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রতিনিধি ডা. রওশন রাকা, জেলা শিক্ষা অফিসার মো. রেজওয়ান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।
পরে এ বিষয়ে বিভিন্ন গ্রুপে চিত্রাংকন প্রতিযেগিতায় বিজয়ীদের মধ্যে পুস্কার বিতরণ করা হয়।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের শতাধিক শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেবি