দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শেরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) রোববার বিকেলে ডিসি উদ্যান প্রাঙনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার সাম্মী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আঁধার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেলায় সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ২৫টি স্টল বসানো হয়।
জেবি