দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুপা আবু ছিদ্দিক খানের দায়ের করা মামলায় প্রায় এক বছর ধরে সাময়িক বরখাস্ত রয়েছেন ময়মনসিংহের তারাকান্দা শাখা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাইনুল হক। বাবার চাকরি ফেরত চেয়ে একমাত্র প্রতিবন্ধী মেয়ে শারমিন হক ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিনব প্রতিবাদের আয়োজন করেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে চলে বেলা ১২টা পর্যন্ত। বাবার জন্য মেয়ের এমন অভিনব প্রতিবাদ কর্মসূচি দেখে জড়ো হয় আশপাশের মানুষ। প্ল্যাকার্ডে লেখা হয় বাবার চাকরি ফিরিয়ে দিন ভয় আতঙ্ক আমাদের গ্রাস করছে!
প্রতিবাদকারী শারমিন হক বলেন, গত এক বছর ধরে বাবা-মা মানসিক যন্ত্রণায় ভুগছেন। তা দেখে নিজেও মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি। হাসি-খুশির সংসারটা ফুপার করা মিথ্যা মামলায় এলোমেলো হয়ে গেছে। আমার দাবি সরকারসহ সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে বাবার চাকরিটি ফিরিয়ে দেবে। আমি আমার বাবা-মাকে সুখী দেখতে চাই।
শারমিন হকের মা নাসরিন হক নূপুর বলেন, আমার স্বামী মাইনুল হক তার পৈত্রিক সম্পত্তির মধ্যে ভাটোয়ারার মাধ্যমে ৬টি ফ্ল্যাট পান। ডেভেলপার কানন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক শিবলাল শিল শিবু ১০ তলা ভবনে ফ্ল্যাটের কাজ অসম্পন্ন রেখে গা ঢাকা দেন। পরে নিরুপায় হয়ে আমাদের ভাগের তিনটি ফ্ল্যাট অন্যত্র বিক্রি করে বাকি তিনটির ডেকোরেশন কাজ সম্পন্ন করি। আমরা কেন আমাদের ফ্ল্যাটের কাজ আগে সম্পন্ন করেছি এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ বাধে। পরে আমার স্বামীর বড় বোন জামাই আবু ছিদ্দিক খান তাকে মারধরসহ আরও কয়েকটি ধারায় একটি ফৌজদারি মামলা করলে মাইনুল হককে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এরপর থেকে তারা বিভিন্নভাবে হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়েও নানা অপপ্রচার অব্যাহত রেখেছে। নিজেকে রক্ষা করতে তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি বাদী হয়ে একটি মামলাও করি।
মাইনুল হক বলেন, বিগত ২৪ বছর ধরে সততার সঙ্গে চাকরি করে আসছি। কোনোদিন কাজেও ফাঁকি দেইনি। কিন্তু আমার বড় বোন ও তার স্বামী আবু ছিদ্দিক খানসহ তাদের সন্তানেরা বাবার রেখে যাওয়া সম্পত্তিকে কেন্দ্র করে আমাকে চাকরিচ্যুত করতে নানা পাঁয়তারা করে যাচ্ছে। ২০২২ সালের ২৩ মে মিথ্যা মামলা দিয়ে আবু ছিদ্দিক খান হেড অফিসে প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যমে আমাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করান। মামলা যে সময়টা উল্লেখ করা হয়েছে সে সময়ে আমি অফিসে ছিলাম। তা সিসিটিভি ফুটেজসহ অন্যান্য কর্মকর্তারাও ভালো জানে।
এখন নিজের বাসা ছেড়ে প্রতিবন্ধী মেয়ে ও স্ত্রীকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া করে থাকছি। এখন শুধু ভাতা পাচ্ছি। আশা করছি আদালতে সত্যের জয় হবে। আমি আমার চাকরিটাও ফেরত পাব। তবে সামাজিকভাবে অনেকটা হেয় হয়েছি।
এ বিষয়ে আবু ছিদ্দিক খান বলেন, আমি অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম ছিলাম। সেই সুবাদে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছি। কিন্তু শ্বশুরের রেখে যাওয়া ময়মনসিংহ নগরীর কালীবাড়ি রোডে ডেভেলপার দিয়ে নির্মিত ভবনে মাইনুল হক ও তার স্ত্রী নাসরিন হক আমাদেরকে নানাভাবে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে। যার দরুন নিজের প্রাপ্যটা ফিরিয়ে পেতে মামলা করেছি। অপরাধ করলে তো চাকরি যাবে সেটাই স্বাভাবিক। এখন তারা তাদের প্রতিবন্ধী মেয়েকে সামনে রেখে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।
মামলা বিবাদী পক্ষের আইনজীবী নুরুল হক বলেন, যে কয়েকটি ধারা যোগ করে মামলা করা হয়েছে তার বেশির ভাগই হয়রানি করার জন্য। বিষয়টি বিজ্ঞ বিচারকও বুঝতে পেরেছেন। এ মামলায় হয়রানি ছাড়া অন্য কিছু হবে না।
এইউ