দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক আবদুল মজিদ কলেজের ২০২২--২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ অভিভাবক সমাবেশ হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজের মিলনায়তনে গণিত বিষয়ের বিভাগীয় প্রধান মো. মোতাহের হোসেন ও হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. জয়নাল আবেদীনের যৌথ সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সরকার। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী।
তিনি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, তাদের পড়াশোনা, পরীক্ষাসহ বিভিন্ন নিয়মকানুন, কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ৮ শতাধিক অভিভাবক ও প্রথম বর্ষের ৭ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরেন।
শিক্ষকমণ্ডলীর পক্ষে বক্তব্য দনে পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ভীম চন্দ্র সানা।
অভিভাবকদের পক্ষ থেকে প্রায় ২৫ জন অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন। কলেজের ম্যানিজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের দুপুরের খাবার, অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের পরীক্ষার খাতাপত্র ও কলেজের বার্ষিক ক্যালেন্ডার দেওয়া হয়।
জেবি