দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা, উথুলি ও টেপরা বাজারে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় তেওতা বাজারের সুভাষ স্টোরকে ২ হাজার টাকা, আল সালেহীন ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং উথুলী বাজারের ঝন্টু স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয়। এছাড়া তেওতা ও টেপরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও সরকার থেকে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে উপস্থিত ব্যবসায়ীদের নির্দেশনাসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করতে মতবিনিময় সভা করা হয়। সেই সঙ্গে কৃষকের প্রয়োজনীয় সার, বীজ নির্ধারিত মূল্যে বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, শিবালয় বাজার কমিটির নেতৃবৃন্দ এবং ব্যাটালিয়ন আনসার সদস্য। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এইউ