দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার (৭) ও খাদিজা খাতুন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদার বাজার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ইমরান আলীর মেয়ে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, স্বজন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল দুই বোন। খেলার কোনো এক সময় সবার অজান্তে দুই শিশু সাদিয়া ও খাদিজা বাড়ির সংলগ্ন পুকুরের পড়ে যায়। অনেক সময় শিশু সাদিয়া ও খাদিজাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশের বাড়িতে তাদের খোঁজ করতে শুরু করে। কিন্তু বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও শিশু দুটির কোনো সন্ধান পাওয়া যায় না।
একপর্যায়ে বিকেল ৪টার দিকে বাড়ি সংলগ্ন ওই পুকুরের পানিতে শিশুদের মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের মরদেহ দুটি পুকুর থেকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এইউ