• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট
  • লালমনিরহাট সদর

‘দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে’

বেলাল হোসেন, লালমনিরহাট
  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষকে দুইভাগ করেছে। নিউইয়র্ক টাইমস বলছে, দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বৈষম্যের শিকার। দেশের মানুষ সরকার বান্ধব নয়। কৃষক, শ্রমিক বান্ধবও নয়। এরা শুধু আওয়ামী লীগ বান্ধব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতিমুক্ত ভালো প্রার্থীকে নমিনেশন দেওয়া হবে। আপনারা জনগণের কাছে গিয়ে জাতীয় পার্টির উন্নয়নের কথা বলুন। জাতীয় পার্টিকে শক্তিশালী করুন।

তিনি আরও বলেন, ১৯৯০ সালের পর থেকে যখনই যে ক্ষমতায় গেছে, জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়ন্ত্র করেছে। এই সরকারও জাতীয় পার্টিকে দুর্বল করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কেউই জনগণের হৃদয় থেকে জাতীয় পার্টিকে, লাঙ্গল প্রতীককে মুছে ফেলতে পারেনি। বরং আজকে সেই লাঙ্গল প্রতীক, জাতীয় পার্টি আরও উজ্জীবিত হয়েছে, আরও শক্তিশালী হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি বলেন, দেশের মালিক জনগণ। অথচ এই আইনের মাধ্যমে দেশের মালিক জনগণকে মুক্তচিন্তার অধিকার থেকে বঞ্চিত করে কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এইভাবে বর্তমান সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে ও গণতন্ত্রকে হত্যা করছে। এই সরকার জনগণের জবাবদিহিমূলক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলছে। ইতিহাস বিকৃত করা হচ্ছে।

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্নু এমপি। তিনি সরকারের সমালোচনা করে বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। আগামী নির্বাচনে এই টাকার হিসাব দিতে হবে।

বিএনপির এক দফা আন্দোলন সম্পর্কে তিনি আরও বলেন, আপনারা কেমন? আমরা জানি। এই বিএনপির আমলে বিদ্যুতের জন্য চাপাইনবাবগঞ্জে গুলিতে মানুষ হত্যা করা হয়েছে। বিএনপির সরকার দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল। তারেক রহমান হাওয়া ভবন খুলে দেশে লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল।

সম্প্রতি ডিএমপির এডিসি ও রাষ্ট্রপতির এপিএস’র সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপির একদফা মানে তারেক রহমানকে মুক্তি করা। এটা এ দেশের মানুষ চায় না। আর বিএনপি-আওয়ামী লীগের একই লক্ষ্য আর তা হলো ক্ষমতায় যাওয়া। দেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সরকার গঠনে দেশের জনগণ আজ এক হয়েছে। এজন্য জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, জিএম কাদের জনগণের অবস্থা বোঝেন। আগামীতে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে। এমনও হতে পারে সরকারও গঠন করতে পারে জাতীয় পার্টি। তাই আমাদের সবকিছু ভুলে গিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করতে হবে। সারাদেশে জাতীয় পার্টির গণজোয়ার সৃষ্টি হয়েছে।

দ্রব্যমূল্যের প্রসঙ্গে তিনি সরকারকে উদ্দেশ্যে করে আরও বলেন, দেশের ১৭ কোটি জনগণকে জিম্মি করে একটি শক্তিশালী সিন্ডিকেট লুটপাট করছে। এদের এক-দুইজনকে ফাঁসি দেন। কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমি সংসদেও এই স্পষ্ট কথা বলেছি।

প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান বলেন, রাজনীতি আজ রাজনীতিবিদদের হাতে নেই। এই রাজনীতি চলছে, সুবিধাভোগী, হাইব্রিড ও ত্যাগীদের মধ্যে। জাতীয় পার্টির ত্যাগী নেতাকর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে রয়েছে।

তিনি বিএনপির সমালোচনা করে আরও বলেন, বিএনপি কী বলল, কী করল এই সব সরকার আমলে নেয় না। কিন্তু আমাদের নেতা জিএম কাদের কী বলছে, তা আমলে নিয়ে তাকে ঘিরে রাখার চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। জাতীয় পার্টি এগিয়ে যাবে। আগামী নির্বাচনে এককভাবে নির্বাচন করবে এবং সরকার গঠন করবে।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবীবুল হক বসুনীয়া প্রমুখ।

সম্মেলন শেষে শেরীফা কাদের এমপিকে লালমনিরহাট জেলা জাতীয় পাার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান লিমনের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এইউ

  • জিএম কাদের
  • লালমনিরহাট
  • একদলীয় শাসন
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।