দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে হাঁস-মুরগি খেয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলছিল একটি অজগর সাপ। অবশেষে একটি চুলা কারখানা থেকে অজগরটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় বন্ধুচুলা কারখানার লোকজন অজগরটিকে দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। বাড়িতে ঢুকে হাস-মুরগি খেয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলছিল একটি অজগর সাপ।
অবশেষে চুলা কারখানা থেকে অজগরটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, কয়েকদিন ধরে একটি অজগর সাপ মানুষের গৃহপালিত হাঁস-মুরগি খেয়ে আসছিল। এ কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। অবশেষে সেই অজগর সাপটিকে বন্ধুচুলা কারখানা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় ১২ ফুট লম্বা ওজন আনুমানিক ১০ কেজি। সাপটিকে বন বিভাগ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কাছে হস্তান্তর করার পর সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।
এইউ