দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে (১৫) উদ্ধারসহ রাসেল হোসেন (২৫) নামে এক অপহরণকারী যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাদেরকে উদ্ধার এবং গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল উপজেলার একডালা ইউনিয়নের পানিয়াল পাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে। এ ঘটনায় ভিকটিম স্কুলছাত্রীকে মেডিকেল চেকআপে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার রাসেলকে শনিবার (১৬ সেপ্টেম্বর) আদালতে সোর্পদ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গত ১৩ আগস্ট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক স্কুলছাত্রী সকালে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ে যায়। এরপর বিদ্যালয় ছুটি হলে বিকেল সাড়ে ৪টা দিকে বাড়ি ফেরার সময় গ্রেপ্তার রাসেলসহ আরও কয়েকজন তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর রাসেলসহ ৫ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানা-পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধারসহ রাসেলকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, স্কুলছাত্রীকে মেডিকেল চেকআপের জন্য নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। চেকআপ শেষে জবানবন্দির জন্য আদালতে হাজির করা হবে এবং রাসেলকে আদালতে সোর্পদ করা হয়েছে।
এইউ