দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম জেলা পুলিশের সংশ্লিষ্ট থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরই ধারাবহিকতায় গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, উলিপুর ২ জন। সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, রাজারহাট ১, উলিপুর ১জন এবং নিয়মিত মামলায় গ্রেপ্তার উলিপুর ১, নাগেশ্বরী ৩, ফুলবাড়ী ১জন। ১৫১ধারায় কুড়িগ্রাম থানায় ২জন। সাজা সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম থানায় ১জন এবং সাজা জিআর ওয়ারেন্ট মূলে ভূরুঙ্গামারী থানায় ১জনসহ মোট ১৫জন আসামি গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টার বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। মাদকের সঙ্গে কোনো আপস নেই।
জেবি