• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী

এলজিইডির সহকারী প্রকৌশলীর ঘুষ বাণিজ্যে অসহায় ঠিকাদার

সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ভৌতিক অজুহাতে অতিরিক্ত পারসেন্টেজ আদায়, টেন্ডার নীতিমালা না মেনে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, স্বেচ্ছাচারিতা এবং অসদাচরণসহ বিস্তর অভিযোগ উঠেছে পটুয়াখালী এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মীর আলী শাকিরের বিরুদ্ধে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শাকিরের অনৈতিক দরকষাকষিতে একাধিক প্রকল্প হুমকির মুখে পরেছে বলে দাবি ভুক্তভোগীদের।

অভিযোগ রয়েছে, ঊধ্বর্তন কর্তৃপক্ষের আদেশ ও টেন্ডার নীতিমালা না মেনে অর্থের বিনিময়ে টেন্ডার প্রাক্কলন বিক্রি করছেন তিনি। অর্থ নিয়ে কাজ বিক্রির ঘটনায় স্থানীয় ঠিকাদারের সঙ্গে বেশ কয়েকবার দ্বন্দ্ব হলেও তার টেন্ডার দুর্নীতি বন্ধ হয়নি। এসব ঘটনায় নামে বেনামে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এলজিইডির প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব অভিযোগের তদন্ত হলেও অভিযুক্ত শাকিরের স্বেচ্ছাচারিতা ও অনৈতিক চাহিদা নিয়ন্ত্রণে আসেনি। শুধু ঠিকাদার নয়, অফিস স্টাফদের সঙ্গে হরহামেশা অসদাচরণে লিপ্ত হন তিনি। ইতোমধ্য পটুয়াখালী-বরগুনা প্রকল্পের চূড়ান্ত বরাদ্দ ফেরত যাওয়ার অভিযোগটি দুদক তদন্ত করছেন।

অভিযোগ প্রসঙ্গে মীর আলী শাকির বলেন, তিনি কোনো ঘটনায় কৈফিয়ত দিতে বাধ্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, এলটিএম টেন্ডার লটারি সম্পাদনের পর দরপত্রে সংযুক্ত পে-অর্ডার অবমুক্তের নিয়ম থাকলেও শাকির তিন-চার মাস ঠিকাদারকে দিকভ্রান্ত করে পে-অর্ডার অবমুক্ত করেন। এতে ব্যাংক থেকে লোনে পে-অর্ডার নেওয়া ঠিকাদার ঋণের বোঝা ভারি হতে থাকে। এ নিয়ে তার কাছে ওজর-আপত্তি করলে তিনি ঠিকাদারের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

কাজের কার্যাদেশ দেওয়া, টাইম এক্সটেনশন, চুক্তিপত্র, ল্যাব টেস্ট, টেন্ডার লটারি, ইন্সুরেন্স, বিল পরিশোধ এবং এলজিইডির রোলার নিতে অতিরিক্ত ঘুষ আদায় করতে পদে পদে হয়রানি করেন। তার দাবি না মেটালে বিল আটকে দেন অথবা ঠিকাদারের মুখে বিলের ফাইল ছুড়ে মারেন। ভুক্তভোগীরা বলেন-তার কক্ষে ঢুকে আগে পিসি, পরে টেবিলে ফাইল ধরে স্বাক্ষর নিতে হয়। পিসি ব্যতীত তার সামনে ফাইল ধরলে তিনি র্দূব্যবহার করে রুম থেকে বেড় হতে বলেন। শহরের এক ঠিকাদার বলেন-গত জুনে একটি বিলে স্বাক্ষর করাতে শাকির ২ লাখ টাকা দাবি করলে অর্থ সংকট থাকায় তাকে এক লাখ দেই; এতে তিনি বিল আটকে দেন। পরে সুদে টাকা সংগ্রহ করে তাকে টাকা দিলে তিনি

বিলে স্বাক্ষর করেন; ততক্ষনে হিসাব রক্ষন অফিসের সার্ভার বন্ধ হয়ে বিল ফেরত গেছে। একাধিক ঠিকাদার বলেন-শাকিরের এই ঘুষ বাণিজ্যে ২০২২-২৩ অর্থ বছরের জুনে পটুয়াখালী-বরগুনা প্রকল্পের একাধিক কাজের অন্তত ৩০ কোটি টাকা ফেরত গেছে। অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উদ্বুদ্ধ পরিস্থিতি সামাল দিতে এ্যাকাউটেন্ট জাকির হোসেনকে বদলি করেন কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা ক্ষোভে বলেন, অপরাধ করলে পুলিশ জেলে পাঠায় অথবা শরীরে আঘাত করে; কিন্তু এলজিইডি‘র কর্মকর্তারা ঘুষ না পেলে পেটে লাথি মারেন। নানা ঘটনায় অভিযুক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণমাধ্যমে মুখ খুললেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছিনা। প্রতিবাদী ঠিকাদার চিহ্নিত করে পরবর্তীতে কাজ না দেয়ার নানা ছক রয়েছে তাদের। গত এক দশকেও তার মতো কর্মকর্তার মুখোমুখি হতে হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগীদের অভিযোগ-মীর আলী শাকির পটুয়াখালীতে যোগদানের পর টাকা নিয়ে টেন্ডার নীতিমালা না মেনে মো.ইউনুচ এ্যান্ড ব্রার্দাসকে সিংহভাগ কাজ দিয়েছেন। মো.ইউনুচ এ্যান্ড ব্রার্দাসকে কাজ দেয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই, দরপত্রের সঠিক তথ্য উপস্থাপন না করে কার্যাদেশ দেন। এমনকি কাজের ক্ষেত্রে এলজিইডির সঙ্গে ইউনুচ এ্যান্ড ব্রাদার্স‘র সকল চুক্তিপত্র প্রতারণার মাধ্যমে করেছেন এলজিইডি। এসব ঘটনায় নামে বেনামে এলজিইডির সচিব এবং দুদকে অভিযোগ দিলেও তদন্তের নামগন্ধ নেই। অফিস প্রধানের দায়িত্ব অবহেলার কারণে এলজিইডিকে নিজ প্রতিষ্ঠানে পরিনত করেছেন শাকির। ভুক্তভোগীরা অভিযুক্ত প্রতিষ্ঠানটির দাখিলকৃত সকল কাগপত্র যাচাই-বাছাইসহ নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

উল্লেখিত ঘটনায় গত ১৪ জুন জনৈক ঠিকাদার গোলাম সরোয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ সচিব, দুদক এবং এলজিইডির সচিবকে লিখিত অভিযোগে বলেন, পটুয়াখালী এলজিইডি‘র দুর্নীতিবাজ কর্মকর্তারা টেন্ডার নীতিমালা না মেনে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়া অব্যাহত রেখেছেন। এ সকল কর্মকর্তাদের কারণে একটি সিন্ডিকেট হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নিচ্ছে এবং কাজের মান নিয়ে বির্তক হলেও এলজিইডি অভিযুক্ত প্রতিষ্ঠানের চুড়ান্ত বিল পরিশোধ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার বলেন, গত ২৩ আগমবচ এলজিডি ও স্থানীয় ঠিকাদারের সঙ্গে এক বৈঠকে ১টেন্ডার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনা’ বজায় রেখে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানালে সিনিয়র সহকারী প্রকৌশলী মীর আলী শাকির ঠিকাদারে উদ্দশে বলেন, টেন্ডার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আদেশ তৃতীয় স্থানে । মীর আলী শাকিরের এ বক্তব্যের উপস্থিত ঠিকাদার বিক্ষুব্ধ হয়ে তার বক্তব্য ফিরিয়ে নিতে বললে চরম উত্তেজনা দেখা দেয়।

অভিযুক্ত শাকিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে গত ৪ জুলাই ক্রিপ প্রকল্পের মাঠ পর্যায়ের নারী শ্রমিকরা প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ বলা হয় সদর উপজেলার মরিচ বুনিয়ায় ক্রিপ প্রকল্পের আওতায় এলসিএস গঠন করে একটি সড়ক সংস্কার সম্পাদন, ব্যাংক হিসাব খোলাসহ আনুসাঙ্গিক বিষয়াদি শেষ করে উপজেলা প্রকৌশলী আহমদ আলীর কাছে কাজের টাকা পেতে বিল দাখিল করেন। কিন্তু উপজেলা প্রকৌশলি ঘুষের জন্য তাদের বিল আটকে দিয়ে নারী শ্রমিককদের ঘুরপাক খাওয়ান। পরবর্তীতে সিনিয়র সহকারী প্রকৌশলী মীর আলী শাকিরের দারস্থ হয়ে বিল পেতে ধর্না ধরলে নারী শ্রমিকদের কাছে শাকির ৩ পারসেন্ট অগ্রীম টাকা চান।

নারী শ্রমিকরা বলেন, উপজেলা প্রকৌশলীর দপ্তরের ৬ পারসেন্ট ঘুষ দিয়েও কাজের মজুরি নিয়ে ঘরে যেতে পারি না।

জেবি

  • বরিশাল
  • পটুয়াখালী
  • ভুক্তভোগী
  • ঠিকাদার
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল
জনগণ আ.লীগের প্রার্থীকে ভালোবাসে: চিফ হুইপ
জনগণ আ.লীগের প্রার্থীকে ভালোবাসে: চিফ হুইপ
পটুয়াখালীতে ২৫ জন গুণীজনকে সম্মাননা
পটুয়াখালীতে ২৫ জন গুণীজনকে সম্মাননা
পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পটুয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।