দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট উপজেলার আবাদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ধামইরহাটের আবাদপুর গ্রামের সুরেশ সিং এর ছেলের পলাশ সিং (২০) ও বিজেন সিং এর ছেলে বিজেট সিং (৪০)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বেশ কিছু দিন থেকে আবাদপুর গ্রামে নিজ বাড়িতে পলাশ সিং ও বিজেট সিং গোপনে চোলাই মদ উৎপাদন করে বিভিন্ন এলাকায় ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলেন। বৃহস্পতিবার জানা যায়, তাদের বাড়িতে উৎপাদন করা বিপুল পরিমাণ মদ মজুদ করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাত ১০টার দিকে সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেনকে সঙ্গে নিয়ে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ পলাশ সিং এবং বিজেট সিংকে আটক করা হয়।
পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা অবৈধভাবে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে সংরক্ষণের পর নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার উদ্দিন ফারুকী জানান, মামলায় আটকৃত পলাশ সিং এবং বিজেট সিংকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি