দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পালংখালীর ৬নং রোহিঙ্গা ক্যাম্পের ২ং ব্লকের খেলার মাঠে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
পুলিশের এই কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা ২০-৩০ জন স্বশস্ত্র সন্ত্রাসীরা নিহতদের চিহ্নিত করে গুলি করে পালিয়ে যায়। এতে ১৭ বছর বয়সী ২ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর মোহাম্মদ ঘটনাস্থলেই নিহত হয়। আর ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ২৩ বছর বয়সী সামসু আলমকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে জানান।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোনো সন্ত্রাসী গ্রুপ এই ঘটনা ঘটাতে পারে।
এ ঘটনার পর থেকে ক্যাম্প এলাকায় পুলিশি টহল বৃদ্ধি ও অপরাধীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলেও দাবি করেন তারা।
এফএইচ