দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মহিপুরে বিরল প্রজাতির দুটি শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। এ মাছ দুটির ওজন ৫০০ কেজি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শেখ জামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে সুগন্ধা পরিবহন থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে মহিপুর বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে এসব মাছ নিজামপুর কোস্টগার্ড স্টেশনে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়।
নিজামপুর কোস্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল জানান, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ বেআইনি।
যে সকল অসাধু জেলেরা এসব মাছ ধরে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
জেবি