দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কচ্ছপ উদ্ধার করেছে। এ সময় পাচার কাজে জড়িত থাকায় বিষয় অধিকারী নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম টু মংলাগামী জি.এস ট্রাভেলসের যাত্রীবাহী বাসের পেছনের বক্স থেকে ৪৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তিনটি ককশিটের কার্টুনে কচ্ছপগুলো ছিলো।
তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা তন্ময় ।
জেবি