দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশের অংশ হিসেবে শেরপুরে অভিযান পরিচালনা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার হাসপাতাল রোড ও নিউমার্কেট মোড় থেকে রঘুনাথ বাজার এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
এ সময় মূল্য বেশি রাখার অপরাধে এক প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।
এছাড়াও জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জেবি