দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেতারা সরকারের উৎখাতের হুংকার ছাড়ছে এবং অস্বাভাবিক সরকারের পক্ষে ওকালতি করছে। বিএনপির নেতারা গণতন্ত্র, নির্বাচন নিয়ে আন্দোলন বা হইচই করছেন কিন্তু তারাও গণতন্ত্রের ফেরেশতা নয়। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্ব দিচ্ছে না। মানুষ পুড়িয়ে হত্যা, জঙ্গি তাণ্ডব, হত্যা-খুনের ভয়ংকর জল্লাদদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) কুষ্টিয়া সার্কিট হাউজ কনফারেন্স রুমে জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইনু আরও বলেন, বাংলাদেশ পুলিশের অত্যাচারে রক্তাক্ত জনপদ নয় বরং ফসলের জনপদ দেশ হিসেবে বিশ্বে প্রশংসিত হচ্ছে। কোনো রক্ত নয় দেশে ফসল দেখছে জনগণ। বিএনপির গলাবাজির সঙ্গে বাস্তবে কোনো মিল নেই।
তিনি বলেন, ভারত ও চীন নির্বাচন নিয়ে কোনো কথা বলেনি। ভূ-রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য পশ্চিমা দেশ বর্তমান সরকারের বিরুদ্ধে মন্তব্য করছে, তবে গণতন্ত্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
জাসদ সভাপতি বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা নির্ভয়ে কাজ করছেন। বিএনপি নেতাকর্মীরা মিছিল করেছেন। এখানে তো কোনো রক্তপাত ঘটেনি। বিএনপি ক্ষমতাহীন অবস্থায় বহু মানুষকে খুন, জঙ্গি-সন্ত্রাসীদের মাধ্যমে রক্তপাতের মতো ঘটনা ঘটিয়েছে। বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি বলেও তিনি উল্লেখ করেন।
এসময় জাসদের জেলা সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইউ