দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে নির্মানাধীন এক বিল্ডিংয়ের পাশের ঝুঁপড়ি ঘর থেকে আকবর আলী নামে এক ব্যাক্তির মাথা থেঁতলে দেওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বেলঘড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আকবর আলী একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ও স্থানীয়রা জানান, আকবর আলী অসুস্থ হওয়ায় মানুষের কাছ থেকে সাহায্য তুলে চলতেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি বাড়ি থেকে বের হন। পরে তার মরদেহ একটি ঝুঁপড়ি ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন।
পরে তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।
জেডএ