দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার দামুড়হুদার সুবলপুর গ্রামে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রওশনারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার আমডাঙ্গা গ্রামের আয়ুব আলীর স্ত্রী রওশনারা বেগম (৬০)। বুধবার সকালে নাতির সঙ্গে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ১১টার দিকে সুবলপুর গ্রামে পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই বৃদ্ধা রওশনারার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন দামুড়হুদা মডেল থানার কার্পাসডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ এসআই ইমরান হোসেন।
এইউ