দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌসের ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের লিটনের ছেলে রকি (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেল করে চার বন্ধু ঘোরাঘুরির জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এসময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুটি ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেক আরোহী মারা যান।মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এইউ